হাকিকুল ইসলাম খোকন: রংপুর সিটি করপোরেশনের সফল সাবেক মেয়র, তিলোত্তমা রংপুরের রূপকার, মাটি ও মানুষের বন্ধু এ.কে.এম. আব্দুর রউফ মানিক ব্যক্তিগত সফরে ইউরোপ সফর শেষে চলতি সপ্তাহে সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন।
মানিকের যুক্তরাষ্ট্রে আগমনকে কেন্দ্র করে প্রবাসী উত্তরবঙ্গবাদীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। রংপুরের প্রিয় নেতাকে ঘিরে গত ১৭ মে সন্ধ্যায় নিউইয়র্কের নিউজব্যাংক হলে উত্তরবঙ্গবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক উত্তরবঙ্গবাসী সহ প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান হাসান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি ও সাংবাদিক সালেম সুলেরী। সভার মঞ্চে মানিকের সাথে আসন গ্রহন করেন তাঁর স্ত্রী অধ্যাপিকা শাহনাজ পারভিন শিউলী, বিশেষ অতিথি কমিউনিটি এক্টিভিষ্ট নর্থবেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির আলী খাঁন পল, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাসেম ও সংগঠক নুর ইসলাম বর্ষন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংস্কৃতিক কর্মী মোহর খাঁন।অনুষ্ঠানে মেয়র ও তাঁর স্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন যথাক্রমে সঙ্গীত শিল্পী ও লেখিকা সাকিনা ডেনী এবং চিকিৎসক ও সঙ্গীত শিল্পী ডাঃ নার্গিস রহমান। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুরের সাবেক ছাত্র নেতা মোঃ ডিউক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাপানেতা আসিব বারী টুটুল,এডভোকেট এবিএম আলতামাস বাবুল, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান,মোঃ মিথুন, মোস্তাফিজুর রহমান বাবু, রেজাউল হক, রংপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মালেকুজ্জামান মানিক, প্রবাসের বিশিষ্ট আবৃতিকার শাহানা বেগম রিনা, সংগঠক মোঃ মনসুর, মোহর খান, আব্দুর রশিদ, দিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মানিক বিগত সময়ে রংপুরের উন্নয়নের বিস্তারিত ধারা প্রবাসী উত্তরবঙ্গবাদীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন রংপুরের ইতিহাসে তাঁর মেয়রকালীন সময়ে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন মেয়র করতে পারেননি।
গত মেয়র নির্বাচনে এরশাদের দ্বিমুখী ভূমিকার জন্য রংপুরের আপামর জনগন সিদ্ধান্ত হীনতায় পরে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বলে তিনি মন্তব্য করেন। গত নির্বাচনের সময়ে প্রবাস থেকে উত্তরবঙ্গবাসী নিঃস্বার্থভাবে আমাকে সমর্থন জানিয়ে যে ধরনের কর্মকান্ড করেছেন-তার জন্য আমি সমগ্র উত্তরবঙ্গবাসী সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞ। সভার শেষ পর্যায়ে প্রবাসী শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের বিশিষ্ঠ শিল্পী দম্পতি শহিদুল সরকার ও সাকিনা ডেনী, ডাঃ নার্গিস রহমান, সিলেটের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান, ননতু হক ও মোহর খান। সভার সভাপতি মেয়র মানিক ও তার স্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দেয়া ও তার সাথে মতবিনিময়ে অংশগ্রহন করার জন্য আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে সকলকে নৈশ ভোজে অংশ নেয়ার আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।









