নিউজ বিএনএন ডটকম: জামায়াত ইসলামির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসই’র সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে তিন হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয় ৩২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৮টির এবং অপরির্বতিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-অলিম্পিক, জেনারেশন নেক্সট, একটিভ ফাইন, সামিট পূর্বাঞ্চল, অরিয়ন ফার্মা, এসআইবিএল, আরএন স্পিনিং, অরগান ডেনিম, আমরা টেকনোলজি ও ইউনিক হোটেল।
অন্যদিকে, গত বৃহস্পতিবার ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে তিন হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ১৬৮ কোটি ১৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৪১ কোটি টাকা।








